০৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আমরা যেনতেন নির্বাচন চাই না;কুমিল্লায় পথসভায় জামায়াত আমীর ডা:শফিকুর রহমান।

  • রিদম ডেস্ক:
  • Update Time : ০৩:৪২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫
  • ১৪১ Time View

আমরা যেনতেন নির্বাচন চাই না;কুমিল্লায় পথসভায় জামায়াত আমীর ডা:শফিকুর রহমান।

রিদম ডেস্ক:

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা যেনতেন নির্বাচন চাই না। সবাইকে প্রস্তুত থাকতে হবে।’ তিনি বলেন, ‘নতুন বা পুরাতন বুঝি না, যে কোনো ফ্যাসিবাদের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। শহীদদের রক্তের সঙ্গে কোনো বেঈমানি হতে দেব না। আমরা সেই রক্তের মূল্য দিতে চাই। শনিবার (৫ জুলাই) সকাল ৭টার দিকে কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজারে এক পথসভায় জামায়াত আমির এসব কথা বলেন। ফেনীর রুকন সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে কুমিল্লার বিভিন্ন স্থানে ভিন্ন চারটি পথসভায় অংশ নেন তিনি।
ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশে কিছু রাজনৈতিক দলের দখল ও লুটপাট প্রত্যক্ষ করছি। সংশ্লিষ্ট দলগুলোকে বলবো, নিজেদের সামলান। নাহলে জনগণই আপনাদের সামলে দেবে।
পদুয়ার বাজার পথসভায় সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা মহানগরী আমির কাজী দ্বীন মোহাম্মদ। সভা পরিচালনা করেন মহানগরীর সেক্রেটারি মাহবুবর রহমান।
এ সময় আরও বক্তব্য রাখেন-জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মোহাম্মদ মাসুম, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণ আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাজাহান, উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, মহানগর জামায়াতের নায়েবে আমির মোহাম্মদ মোছলেহ উদ্দিন, অধ্যাপক এ কে এম এমদাদুল হক মামুন, দক্ষিণ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ মাহফুজুর রহমান, কর্মপরিষদ সদস্য ও কুমিল্লা-৮ (বরুড়া) আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যাপক শফিকুল আলম হেলাল, মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি মুহাম্মদ কামারুজ্জামান সোহেল, কাউন্সিলর মোশাররফ হোসাইন প্রমুখ।

Tag :
About Author Information

শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের জাতীয়তাবাদীদল বিএনপি’র নেতা আটক;জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়

আমরা যেনতেন নির্বাচন চাই না;কুমিল্লায় পথসভায় জামায়াত আমীর ডা:শফিকুর রহমান।

Update Time : ০৩:৪২:৫৯ পূর্বাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫