০৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

আমাদের জীবনের শেষ রক্তটুকু দিয়ে হলেও স্বাধীনতা রক্ষা করব; ড. মোবারক হোসাইন

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বুড়িচং উপজেলা শাখার পক্ষ থেকে বৃহস্পতিবার বিকাল ৪ টায় এক বর্ণাঢ্য বিজয় র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। ড. মোবারক হোসাইনের নেতৃত্বে র‍্যালিটি বুড়িচং উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

বিজয় র‍্যালিতে অংশগ্রহণের একাংশ।।

র‍্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে ড. মোবারক হোসাইন বলেন,
“ দেশ ও জাতির কল্যাণে সকল বিভেদ ভুলে আমাদের ঐক্যের বন্ধনে আবদ্ধ হতে হবে।আমাদের জীবনের শেষ রক্তটুকু দিয়ে হলেও স্বাধীনতা রক্ষা করব ।”
তিনি বুড়িচং–ব্রাহ্মণপাড়ার সর্বস্তরের জনগণের প্রতি দেশপ্রেম, মানবিকতা ও জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে এগিয়ে আসার আহ্বান জানান।
উক্ত বিজয় র‍্যালিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী, কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন, কুমিল্লা উত্তর জেলার নায়েবে আমির অধ্যাপক আলমগীর হোসেন, কুমিল্লা -৫ আসনের নির্বাচন কমিটুর সদস্য সচিব আব্দুল আউয়াল, কুমিল্লা উত্তর জেলা উত্তর জেলা শ্রমিককল্যাণ ফেডারেশন জেলা সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন,বুড়িচং উপজেলার আমির অধ্যাপক অহিদুর রহমান, উপজেলা সেক্রেটারি মাওলানা আবুল হোসেন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উপজেলা সভাপতি সফিউল্লাহ, জামায়াত মনোনীত ভাইস- চেয়ারম্যান আব্দুল আউয়াল সহ দলীয় নেতাকর্মীরা।
নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে একটি ন্যায়ভিত্তিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিভিন্ন স্লোগান দেন।

Tag :
About Author Information

শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের জাতীয়তাবাদীদল বিএনপি’র নেতা আটক;জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়

আমাদের জীবনের শেষ রক্তটুকু দিয়ে হলেও স্বাধীনতা রক্ষা করব; ড. মোবারক হোসাইন

Update Time : ০৪:১০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫