০৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ওসমান হাদীর ওপর হামলা; বাংলাদেশ কংগ্রেসের নিন্দা-প্রতিবাদ

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীর ওপর হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস। গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে দলটির চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন ও মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরের দিন একজন প্রার্থীর ওপর গুলি বর্ষণের ঘটনা উদ্বেগজনক। দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি যে নির্বাচনের উপযোগী নয় এই হামলা তারই ইঙ্গিত বহন করে।

বিবৃতিতে বলা হয়, প্রধান উপদেষ্টার ঘোষিত শতাব্দির সেরা নির্বাচন করতে হলে নির্বাচনী পরিবেশও শতাব্দির সেরা হতে হবে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নাজুক অবস্থায় রেখে কোন প্রকারেই সুষ্ঠু নির্বাচন হতে পারে না। কিছুদিন পূর্বেও চট্টগ্রামে একজন প্রার্থীর ওপর গুলি বর্ষণের ঘটনা ঘটেছিল, তারপরও আইন-শৃঙ্খলা বাহিনীতে দেশে শান্তিুপুর্ণ পরিবেশ সৃষ্টিতে উল্লেখযোগ্য তৎপরতা দেখা যাচ্ছে না।

অবিলম্বে ওসমান হাদীর ওপর হামলাকারীদেরকে গ্রেফতার এবং দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে যথাযথ পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানানো হয় বিবৃতিতে।

Tag :
About Author Information

শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের জাতীয়তাবাদীদল বিএনপি’র নেতা আটক;জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়

ওসমান হাদীর ওপর হামলা; বাংলাদেশ কংগ্রেসের নিন্দা-প্রতিবাদ

Update Time : ১২:২৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ১২ ডিসেম্বর ২০২৫