০৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

  • রিদম ডেস্ক
  • Update Time : ০১:০৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • ১০১ Time View

কুমিল্লায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

রিদম ডেস্ক:

কুমিল্লায় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা ও কুমিল্লা মহানগর শাখার ৯ নম্বর ওয়ার্ডের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আব্দুল জলিল মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।

তিনি স্কাই অক্সিজেন নামে একটি অক্সিজেন সরবরাহকারী প্রতিষ্ঠানের মালিক। রোববার গভীর রাতে কুমিল্লা কোতোয়ালী মডেল থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। ওই মামলারই একমাত্র আসামি ছিলেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, সাবেক সরকার আমলে দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন অনিয়ম ও অপকর্মে জড়িয়ে পড়েন জলিল মিয়া। তার প্রতিষ্ঠানের বিরুদ্ধে মেডিকেল অক্সিজেনের নামে ইন্ডাস্ট্রিয়াল অক্সিজেন সরবরাহের অভিযোগও রয়েছে, যা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি।

এছাড়া জলিল মিয়ার ছেলে তাওসিফ মহানগর স্বেচ্ছাসেবক লীগের পলাতক সভাপতি জহিরুল ইসলাম রিন্টুর ঘনিষ্ঠ সহযোগী বলে জানা গেছে। এলাকাবাসীর দাবি, তাওসিফ মাদক ব্যবসার সঙ্গেও জড়িত।

স্থানীয় সচেতন মহলের দাবি, জলিল মিয়ার গ্রেফতারের মাধ্যমে এলাকায় দীর্ঘদিন ধরে চলা ভয়ভীতি ও দাপটের অবসান ঘটবে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানিয়েছেন।

Tag :
About Author Information

শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের জাতীয়তাবাদীদল বিএনপি’র নেতা আটক;জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়

কুমিল্লায় নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেফতার

Update Time : ০১:০৯:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫