
খুলনায় স্কয়ার কোম্পানির প্রতিনিধিকে হত্যাচেষ্টা, এলাকাজুড়ে উত্তেজনা
ফাহিম ইসলাম;খুলনা প্রতিনিধিঃ
খুলনায় আবারও সাগর মোল্লা (২৬) নামে স্কয়ার কোম্পানির এক বিক্রয় প্রতিনিধিকে হত্যাচেষ্টা চালানো হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে নগরীর লবনচোরা এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সাগর মোল্লা প্রতিদিনের মতো স্কয়ার কোম্পানির পণ্য সরবরাহ করতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হন। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে পালিয়ে যায় হামলাকারীরা।
তাকে স্থানীয়রা উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
পুলিশ জানায়, ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়। তবে পূর্ব শত্রুতার জেরে এ হামলা হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অভিযুক্তদের শনাক্তে কাজ শুরু করেছে পুলিশ।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
Reviews | Warranty | Contact