০৮:৩২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খুলনায় ২৪ ঘণ্টায় ৪ জনের মরদেহ উদ্ধার

বিশেষ প্রতিনিধিঃ ফাহিম ইসলাম, খুলনা

খুলনায় গত ২৪ ঘণ্টায় ভিন্ন ভিন্ন স্থান থেকে চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) থেকে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত এসব ঘটনা ঘটে।

মঙ্গলবার সকাল ১০টার দিকে খুলনা রেল স্টেশনের প্লাটফর্ম থেকে প্রিন্স (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি স্টেশন সংলগ্ন একটি হোটেলের কর্মচারী ছিলেন।

এর আগে সোমবার রাত সাড়ে ৯টার দিকে রূপসা উপজেলার জাবুসা চৌরাস্তা এলাকার পাশে বিল থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। একইদিন রাত সাড়ে ৭টার দিকে নগরীর লবণচরা এলাকায় খুলনা-মোংলা মহাসড়কের পাশে সিটি করপোরেশনের ফেলা মাটির ওপর থেকে আরও এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়।

অন্যদিকে, রোববার রাতে খুলনার বটিয়াঘাটা উপজেলায় বাড়ির পাশে পুকুরে পড়ে জোসনা কুণ্ডু (৭৭) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ তার মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

Tag :

শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের জাতীয়তাবাদীদল বিএনপি’র নেতা আটক;জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়

খুলনায় ২৪ ঘণ্টায় ৪ জনের মরদেহ উদ্ধার

Update Time : ০২:২৫:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫