০৫:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ১ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

গণসংযোগকালে বিএনপির এমপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ: নিহত ১

স ম জিয়াউর রহমান, চট্টগ্রাম থেকে :

চট্টগ্রামে নির্বাচনী গণসংযোগের সময় তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। এদের মধ্যে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও–বোয়ালখালী) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহও রয়েছেন। এ ঘটনায় একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে, যদিও পুলিশ এখনও তা নিশ্চিত করেনি।
আজ ৫ নভেম্বর বুধবার সন্ধ্যায় নগরের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ অবস্থায় এরশাদ উল্লাহকে দ্রুত নগরের অনন্যা আবাসিক এলাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিকেলে স্থানীয় এলাকায় গণসংযোগকালে হঠাৎ অজ্ঞাত হামলাকারীরা গণসংযোগকালে লোকজনের উপর গুলি চালান। এতে তিনজন গুলিবিদ্ধ হন।
চট্টগ্রাম মহানগর পুলিশের উত্তর বিভাগের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। একজন নিহত হওয়ার সংবাদ শুনেছি। হাসপাতালে গিয়ে নিশ্চিত হওয়া যাবে। কারা গুলি চালিয়েছে, তা তদন্ত করা হচ্ছে।

About Author Information

শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের জাতীয়তাবাদীদল বিএনপি’র নেতা আটক;জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়

গণসংযোগকালে বিএনপির এমপি প্রার্থী এরশাদ উল্লাহ গুলিবিদ্ধ: নিহত ১

Update Time : ০১:৫১:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫