
ফুলতলা-ডুমুরিয়া সংসদীয় আসনের সর্বস্তরের নির্বাচনী দায়িত্বশীল সমাবেশ অনুষ্ঠিত।
-নাহিদা আক্তার লাকী;খুলনা প্রতিনিধি :
খুলনা-৫ নির্বাচনী আসন পরিচালক মুন্সি মিজানুর রহমান এর সভাপতিত্বে ও নির্বচনী আসন সদস্য সচিব অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল খুলনা-৫ এর সাবেক এমপি, ফুলতলা ডুমুরিয়া-গণমানুষের প্রিয় নেতা,মজলুম জননেতা অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও খুলনা জেলা আমীর মাওলানা এমরান হোসাইন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহসভাপতি মাষ্টার শফিকুল আলম।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাষ্টার সিরাজুল ইসলাম, জেলা যুব সভাপতি অধ্যাপক মোস্তফা আল মুজাহিদ, জেলা অফিস সেক্রেটারি আশরাফুল ইসলাম, জেলা শিবির সভাপতি ইউসুফ ফকির, হাফেজ আমিনুল ইসলাম। ফুলতলা উপজেলা আমীর অধ্যাপক আবদুল আলিম, ডুমুরিয়া উপজেলা আমীর মাওলানা মুখতার হুসাইন খানজাহান আলী থানার আমীর সৈয়দ হাসান মাহমুদ টিটোসহ ১৮ টি ইউনিয়নের আমীর/সভাপতি সেক্রেটারি এবং ফুলতলা ও ডুমুরিয়া উপজেলার সকল ইউনিয়ন নির্বাচনী পরিচালক-সদস্য সচিব এবং ভোট কেন্দ্র পরিচালক ও সদস্য সচিব বৃন্দ।
নাহিদা আক্তার লাকী;খুলনা প্রতিনিধি : 














