"রাস্তা শুধু ইট-পাথরের নয়;এটা মানুষেরজীবনরেখা -মানববন্ধনে বক্তারা।
-এইচ এম গোলাম কিবরিয়া
যে রাস্তায় গর্ত, সে পথে গতি থেমে যায়;
আর যে রাস্তায় গতি থেমে যায়,
সেখানে উন্নয়নও আটকে যায়!
কুমিল্লা-মিরপুর সড়ক এ অঞ্চলের মানুষের স্বপ্ন, প্রয়োজন আর প্রগতির মূল পথ।
এ সড়ক শুধু যান চলাচলের মাধ্যম নয়,
এটা কৃষকের ফসল, শিক্ষার্থীর ভবিষ্যৎ, রোগীর জীবন, ব্যবসায়ীর স্বপ্ন আর হাজারো যাত্রীর প্রতিদিনের ভরসা।
আমরা চাই উন্নত, নিরাপদ ও চার লেনের কুমিল্লা-মিরপুর সড়ক।
দীর্ঘ অবহেলার অবসান হোক।
এখনই সময় পরিবর্তনের, উন্নয়নের পথে হাঁটার।
কুমিল্লা -মিরপুর সড়ক সংস্কার সহ চার লেনে উন্নীত করার দাবীতে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) সংসদীয় নির্বাচনী আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সাংসদ প্রার্থী মাটি ও মানুষ,সর্বস্তরের জননন্দিত নেতা এডভোকেট ড. মোবারক হোসাইন।