
শ্রমিক নেতা অধ্যাপক মাও:রফিকুল ইসলামের মায়ের ইন্তেকাল;
জামায়াতসহ বিভিন্ন মহলের শোক প্রকাশ।
শোক সংবাদ :
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর সভাপতি ও কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদ সদস্য অধ্যাপক মাওলানা মো: রফিকুল ইসলামের সম্মানিতা মা মঙ্গলবার ৮ জুলাই রাত ৯টা ৩০ মিনিটে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৮৫ বছর। তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।
মরহুমার জানাজার নামাজ বুধবার, ৯ জুলাই বাদ জোহর কুমিল্লার বি- পাড়া উপজেলার শশীদল ইউনিয়নের আশাবাড়ী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে।
মরহুমার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কুমিল্লা মহানগরী আমীর জনাব কাজী দ্বীন মোহাম্মদ ও মহানগর সেক্রেটারি মাওলানা মুহাম্মদ মাহবুবুর রহমান।এলাকার প্রবীণ আলেমেদ্বীন
আশাবাড়ী উত্তরপড়া জামে মসজিদের খতিব মাওলানা আবদুল কাইয়ুম,
বাংলাদেশ কংগ্রেস কুমিল্লা জেলার আহ্বায়ক ও মাওলানা আবদুল হাকিম (রহ:) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এইচ এম গোলাম কিবরিয়াসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ,এলাকাবাসী এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শোকবার্তায় তাঁরা মরহুমার রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
সকলে মরহুমার জীবনের সকল নেক আমল কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসীব করার জন্য আল্লাহর দরবারে দোয়া করেন।
শোক সংবাদ : 













