১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

কুমিল্লা-৬, সদর আসনে বাউবন্দ থেকে রাজেন্দ্রপুর পর্যন্ত গণসংযোগ ও শোভাযাত্রা করলেন জামায়াত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ

  • রিদম ডেস্ক:
  • Update Time : ০২:০৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • ৪৩ Time View

কুমিল্লা-৬, সদর আসনে বাউবন্দ থেকে রাজেন্দ্রপুর পর্যন্ত গণসংযোগ ও শোভাযাত্রা করলেন জামায়াত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ 

রিদম ডেস্ক:

জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনে নির্বাচনী প্রচারণা জোরদার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা ও কর্মপরিষদ সদস্য ও দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ।

মঙ্গলবার ২৪ জুন বিকেল ৫টা ৩০ মিনিটে তিনি কুমিল্লা মহানগরের ২৬ নং ওয়ার্ডে বাউবন্দ থেকে শুরু করে বল্লভপুর, গোয়ালমথন, কালিকাপুর, ধনপুর, পুরাতন চৌয়ারা, মহেশপুর ও রাজেন্দ্রপুর এলাকায় গণসংযোগ ও মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেন।

গণসংযোগকালে তিনি পথচারী, দোকানি, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোট চান। এ সময় এলাকার সাধারণ মানুষ তাঁর গণসংযোগে স্বতঃস্ফূর্তভাবে সাড়া দেন।

২৬ নং ওয়ার্ড জামায়াতের আমীর মাওলানা মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে গণসংযোগ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি মো. কামরুজ্জামান সোহেল, সুরা ও কর্মপরিষদ সদস্য মোহাম্মদ হোসাইন, সহ-সভাপতি মো. আ. কুদ্দুস খন্দকার, সেক্রেটারি মো. শাহিনুর আলম শাহিন, বায়তুলমাল সম্পাদক মো. মনির হোসেন, পেশাজীবী সেল সভাপতি ডা. মো. ছাদেকুর রহমান, যুব বিভাগের সভাপতি মো. ওমর ফারুক খান, ইউনিট দায়িত্বশীল মো. আশিকুর রহমান ও মো. মোস্তাফিজুর রহমান।

এছাড়াও গণসংযোগে অংশ নেন মো. ইয়াসিন মিয়া, কবির হোসেন, শফিকুল ইসলাম, সাইফুল ইসলাম, কাজী জামাল হোসেন, মিজানুর রহমান, মাহমুদুল হাসান মামুন, আ. মোতালেব, আমিনুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক আব্দুল হান্নান, জামায়াত নেতা ইব্রাহিম খলিল, সমাজসেবক জসিম উদ্দিন, ডা. নাছির উদ্দীন, মাওলানা আবুল কাশেম প্রমুখ।

এলাকাবাসীর মতে, নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, জামায়াতের প্রচারণাও ততই বেগবান হচ্ছে, যা সাধারণ মানুষের মাঝে উৎসাহ ও আগ্রহ তৈরি করছে।

Tag :
About Author Information

শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের জাতীয়তাবাদীদল বিএনপি’র নেতা আটক;জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়

কুমিল্লা-৬, সদর আসনে বাউবন্দ থেকে রাজেন্দ্রপুর পর্যন্ত গণসংযোগ ও শোভাযাত্রা করলেন জামায়াত প্রার্থী কাজী দ্বীন মোহাম্মদ

Update Time : ০২:০৫:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫