১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

খুলনার ফুলতলায় পরিত্যক্ত নবজাতক উদ্ধার;প্রশাসনের তাৎক্ষণিক উদ্যোগ।

-নাহিদা আক্তার লাকী;খুলনা প্রতিনিধি:

রবিবার(২৭ জুলাই)ভোরে ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের গাড়াখোলা মিস্ত্রিপাড়া বাগান নামক স্থানে একটি পরিত্যক্ত নবজাতক কন্যাশিশুকে উদ্ধার করা হয়েছে। জনৈক তুলি বেগম শিশুটির কান্নার শব্দ শুনে তাকে দেখতে পান এবং তাৎক্ষণিকভাবে স্থানীয় মেম্বার ও এলাকাবাসীর সহায়তায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করেন।

পরে শিশুটিকে উদ্ধার করে ফুলতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। সেখানে শিশুটির প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করা হয়। খবর পেয়ে ফুলতলা উপজেলা নির্বাহী অফিসার জনাব তাসনীম জাহান দ্রুত হাসপাতাল পরিদর্শনে যান এবং নবজাতকের সার্বিক অবস্থার খোঁজখবর নেন।

এই সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার, উপজেলা সমাজসেবা অফিসার, অফিসার ইনচার্জ (ফুলতলা), ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। নবজাতকের পাশে সার্বক্ষণিক উপস্থিত ছিলেন দামোদর ইউনিয়নের ৭, ৮, ৯ নং ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত মেম্বার ইয়াসমিন খানের তত্ত্বাবধানে ৭ নম্বর ওয়ার্ডের সোনিয়া নামক এক নারী।

শিশুটির পাশে যারা এগিয়ে এসেছেন এবং যারা সকাল থেকেই খোঁজখবর নিয়েছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলা নির্বাহী অফিসার। শিশুটির উন্নত চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও সংশ্লিষ্টদের পরামর্শে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

মানবিক এই ঘটনায় প্রশাসনের দ্রুত পদক্ষেপ, জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সহানুভূতিশীল ভূমিকা নিঃসন্দেহে প্রশংসনীয়। ভবিষ্যতে এমন পরিস্থিতিতে আরও সমন্বিত উদ্যোগের মাধ্যমে শিশুর নিরাপত্তা নিশ্চিত করা যাবে বলে আশা করা যায়।

Tag :
About Author Information

শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের জাতীয়তাবাদীদল বিএনপি’র নেতা আটক;জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়

খুলনার ফুলতলায় পরিত্যক্ত নবজাতক উদ্ধার;প্রশাসনের তাৎক্ষণিক উদ্যোগ।

Update Time : ০৫:২৫:০০ পূর্বাহ্ন, সোমবার, ২৮ জুলাই ২০২৫