১০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সিলেটে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত

  • সিলেটে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত।
  • ছালিম আহমদ,নিজস্ব প্রতিবেদক,সিলেট।
  • অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারের সদস্য, পেশাজীবী, সাংবাদিক, শিক্ষক ও রাজনৈতিক নেতাদের নিয়ে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২২ মার্চ) সিলেট মহানগরীর আমান উল্লাহ কনভেনশন হলে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
জনাব নাজিম উদ্দিন শাহান এর পরিচালনায় শুরুতে তেলাওয়াত করেন হাফিজ মো: ছালিম আহমদ খান । এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারী। তিনি বলেন, “আমরা সংকটকালীন মুহূর্তের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের সামনে দুটি অসমাপ্ত লড়াই রয়েছে একটি হলো সংস্কারপ্রক্রিয়া, আরেকটি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধকরণ।”

তিনি আরও বলেন, “আগামী নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের কোনো সুযোগ নেই। যদি ক্যান্টনমেন্ট বা কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর চেষ্টা করে, ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে।”

এসময় তিনি সেনানিবাসের কিছু ব্যক্তিবর্গের রাজনৈতিক হস্তক্ষেপের সমালোচনা করেন এবং বলেন, “রাষ্ট্রের বিভিন্ন ফাংশনারি যেভাবে রাজনৈতিক বিষয়ে জড়িত হচ্ছে, তা কাম্য নয়।”

ইফতার মাহফিলে আরও মেহমান হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসমিন জারা, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অনিক রায়, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক এহতেশামুল হক , কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক অর্পিতা শ্যামা দেব, কেন্দ্রীয় পরিষদের সদস্য ব্যারিস্টার নুরুল হুদা জুনেদ, জামায়াতে ইসলামী সিলেট মহানগর আমির ফখরুল ইসলাম, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক সিলেট মিরর সম্পাদক আহমেদ নূরসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সারওয়ারউদ্দিন চৌধুরী, জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার সিলেটের সিনিয়র মুহাদ্দিস মাও. মুফতী জামীল আহমদ খান , বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, সিলেট প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস উন নূর, সিলেট জেলা জামায়াতের আমির মাওলানা হাবিবুর রহমান, আমার বাংলাদেশ (এবি) পার্টি সিলেট মহানগর আহ্বায়ক ওমর ফারুক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুষ্ঠান শেষে দেশ, জাতি এবং নিহত শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Tag :
About Author Information

শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের জাতীয়তাবাদীদল বিএনপি’র নেতা আটক;জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়

সিলেটে জাতীয় নাগরিক পার্টির ইফতার মাহফিল অনুষ্ঠিত

Update Time : ১২:০৮:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মার্চ ২০২৫