১০:০৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ২ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

ত্রাণ নয়, এখন দরকার টেকসই ডাইক নির্মাণ;এনসিপি নেতা ছালিম আহমদ

সিলেট প্রতিনিধি,জকিগঞ্জ (সিলেট):

সিলেটের জকিগঞ্জ উপজেলায় চলমান বন্যা পরিস্থিতি মোকাবেলায় শুধু ত্রাণ নয়, বরং টেকসই ও স্থায়ী ডাইক নির্মাণই এখন সবচেয়ে জরুরি—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সিলেট জেলা সংগঠক হাফিজ মাও: ছালিম আহমদ।

তিনি বলেন, “২০২২ সালের ভয়াবহ বন্যায় জকিগঞ্জে যেসব ডাইক ভেঙে গিয়েছিল, তা মেরামতের জন্য একাধিকবার বাজেট বরাদ্দ হলেও আজও কোনো দৃশ্যমান কাজ হয়নি। এর ফলে প্রতিবছর একই স্থানে ডাইক ভেঙে বন্যার পুনরাবৃত্তি ঘটছে, যা জকিগঞ্জবাসীর জন্য এক স্থায়ী দুর্ভোগে পরিণত হয়েছে।”

ছালিম আহমদ অভিযোগ করেন, “কাজ শুরুর সময় বিএসএফ (ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী) প্রায়ই বাংলাদেশি প্রকৌশলীদের বাধা দেয়। আমিসহ কয়েকজন জনপ্রতিনিধি কয়েকবার পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি, কিন্তু তেমন কোনো ইতিবাচক অগ্রগতি হয়নি।”

তিনি বলেন, “এই পরিস্থিতিতে বারবার ত্রাণ নয়, বরং স্থায়ী সমাধানের জন্য টেকসই ডাইক নির্মাণ জরুরি। আমি জকিগঞ্জবাসীর কাছে দুঃখ প্রকাশ করছি, পাশাপাশি সবাইকে আহ্বান জানাচ্ছি—আপনারা ঐক্যবদ্ধভাবে ডাইক নির্মাণের দাবিতে সোচ্চার হন এবং পানি উন্নয়ন কর্তৃপক্ষের উদ্যোগ বাস্তবায়নে সহায়তা করুন।”

বক্তব্যের শেষ দিকে ছালিম আহমদ আশ্বস্ত করে বলেন, “জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং আমাদের সকল নেতাকর্মী সবসময় জকিগঞ্জবাসীর পাশে ছিল, আছে এবং থাকবে—ইনশাআল্লাহ।”

Tag :
About Author Information

শশীদল ইউনিয়নের নাগাইশ গ্রামের জাতীয়তাবাদীদল বিএনপি’র নেতা আটক;জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেয়

ত্রাণ নয়, এখন দরকার টেকসই ডাইক নির্মাণ;এনসিপি নেতা ছালিম আহমদ

Update Time : ১০:০৩:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫