
কুমিল্লায় মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষে
জাগ্রত সমাজ কল্যাণ সংগঠনের অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত।নিজস্ব প্রতিবেদক :
কুমিল্লা শহরতলীর ডুমুরিয়া চাঁন্দপুর মধ্যপাড়া মাদক মুক্ত সুন্দর সমাজ গড়ার লক্ষে
জাগ্রত সমাজ কল্যাণ সংগঠনের অভিষেক ও মতবিনিময় সভা শুক্রবার(১৩ জুন) বাদ আছর ঐতিহাসিক কুমিল্লা নাজির মসজিদ ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হয়েছে । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
কুমিল্লা কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)মহিনুল ইসলাম।প্রধান আলোচক হিসেবে আলোচনা রাখেন কুমিল্লা বিমান বন্দর মুন্সী ফারুক আহম্মেদ কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য, "দৈনিক আমার দেশ" কুমিল্লা দক্ষিণ জেলা প্রতিনিধি মোহাম্মদ শাহ্ আলম শফি।
অধ্যাপক ওমর ফারুকের সভাপতিত্বে ও আবুল হাসেমের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন
জাগ্রত সমাজ কল্যাণ সংগঠনের উপদেষ্টা মেজবাউল ওমাম শিপন,সভাপতি হাসান ইমাম মাসুম, সহ সভাপতি আব্দুর রউফ (খোকা),সাধারন সম্পাদক আবু কাওছার, সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব (অবু), প্রচার সম্পাদক আশিকুর রহমান, যুগ্ন প্রচার সম্পাদক মহিউদ্দিন পলাশ, দপ্তর সম্পাদক ইকরামুল ইসলাম মিঠু প্রমুখ।
Your Heading
নিজস্ব প্রতিবেদক 












